Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ


শপিফাই একটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। আপনি যদি Shopify দিয়ে অনলাইন স্টোর চালু করতে চান, তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালভাবেপ্রোডাক্ট যোগ করা।কারণ সুন্দরভাবে প্রোডাক্ট আপলোড করলে কাস্টমারের কাছে আপনারস্টোর অনেক 

বেশি আকর্ষণীও লাগবে।আজকে নিচের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা জানব Shopify স্টোরে কিভাবে প্রোডাক্ট যোগ করা হয়।

পেইজ সূচিপত্রঃ Shopifyস্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ 

Shopify এর কাজ  কি  

বর্তমানে অনলাইন ব্যবসার জন্য জনপ্রিয় একটি ই-কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে Shopify। Shopify হচ্ছে  একটি ওয়েব বেইসড ই-কমার্স সফটওয়্যার। Shopify এ বাবসের জন্য অনলাইন স্টোর তৈরি, পণ্য বিক্রি, অর্ডার পরিচালনা এবং পেমেন্ট গ্রহণ করা যায়। আপনি যদি সঠিক নিয়মে এবং এসইও (SEO) ফ্রেন্ডলি উপায়ে প্রোডাক্ট যোগ  করেন, তবে কাস্টমাররা গুগল সার্চ করে আপনার প্রোডাক্ট খুঁজে পাবে ।

Shopify অ্যাকাউন্টে লগইন করার নিয়ম  

প্রথমে আপনার Shopify একাউন্টে লগইন করুন। লগইন করার পর ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট অপশনে ক্লিক করুন। ড্যাশবোর্ডের এই অপশন থেকে আপনাকে সকল প্রোডাক্ট এড করতে হবে  ডানদিকের ওপরের কোনে থাকা অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করুন। এখানে আপনার পণ্যর যাবতীয় তথ্য দিয়ে নতুন প্রোডাক্ট এড করতে হবে ।

প্রোডাক্টের নাম লিখার কৌশল  

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো সঠিক ও আকর্ষণীয় প্রোডাক্টের নাম নির্বাচন করা। প্রোডাক্টের নামটি পরিষ্কারভাবে লিখুন যেন সেটি আকর্ষণীয় হয়। এমন হতে হবে যেন কাস্টমার দেখে বুঝতে পারে এটা কি ধরনের প্রোডাক্ট। 

আকর্ষণীয় এবং এসইও-ফ্রেন্ডলি প্রোডাক্টের টাইটেল (Title) তৈরি করুন 

একটি পারফেক্ট প্রোডাক্ট টাইটেল  কাস্টমারকে আকর্ষণ করে। তাই একটি আকর্ষণীয় এবং SEO-ফ্রেন্ডলি প্রোডাক্ট টাইটেল তৈরি করা Shopify স্টোরের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোডাক্টের  মূল শব্দটি টাইটেলের শুরুতেই ব্যবহার করুন।। কাস্টমাররা লিখে সার্চ করলে যেন আপনার প্রোডাক্টের নাম সামনে আসে।

প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লেখা 

প্রোডাক্টের তথ্যগুলো  বিস্তারিত ভাবে লিখতে হবে যেমন পণ্যের নাম, ব্র্যান্ড, মডেল, রং, সাইজ বা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, “Smart Watch” এর পরিবর্তে “Waterproof Smart Watch with Heart Rate Monitor” লিখলে এটি আরও তথ্যবহুল ও আকর্ষণীয় হয়। এতে ক্রেতারা সহজেই আপনার পণ্য সম্পর্কে ধারণা পায় ।

প্রোডাক্ট ইমেজটি  হাই-কোয়ালিটি হতে হবে 

অনলাইনে ক্রেতারা পণ্য সরাসরি দেখতে পায় না, তাই তারা মূলত ছবি ও ভিডিওর ওপর নির্ভর করে পণ্য কেনাকাটা করে এবং অর্ডার দেয় । প্রোডাক্টের বিভিন্ন দিক থেকে তোলা একাধিক ছবি যুক্ত করা উচিত যেন কাস্টমার পণ্য সম্পর্কে ভালোভাবে ধারণা পায়।ব্যাকগ্রাউন্ড সাদা রাখা ভালো।ছবি আপলোড করার পর অবশ্যই 'Alt Text' যোগ করুন। 

প্রোডাক্টের মূল্য নির্ধারণ করুন 

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার সময় সঠিক মূল্য নির্ধারণ করতে হবে। পণ্যের মূল্য এমন হতে হবে যেন গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য মনে হয় এবং একই সঙ্গে ব্যবসার লাভও নিশ্চিত করা যায়। মূল্য নির্ধারণের আগে পণ্যের ক্রয়মূল্য, শিপিং খরচ, মার্কেটিং ব্যয় এবং অন্যান্য পরিচালনাগত খরচ বিবেচনা করা উচিত।ডিসকাউন্ট, বান্ডেল অফার ও সিজনাল প্রাইসিং কৌশল ব্যবহার করে সেল বাড়ানো যায়।

সার্চ ইঞ্জিনের জন্য প্রোডাক্ট অপ্টিমাইজ করুন

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার পর SEO (Search Engine Optimization) সেটিংস অপ্টিমাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ভাবে SEO করলে আপনার প্রোডাক্ট Google এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে সহজে খুঁজে পাওয়া যাবে, ফলে অর্গানিক ট্রাফিক এবং প্রোডাক্ট  সেল  হওয়ার সম্ভাবনা বাড়বে। প্রোডাক্ট টাইটেলে মেইন কীওয়ার্ড প্রথমে ব্যবহার করুন।প্রোডাক্টের ডেসক্রিপশন, মেটা  ডেসক্রিপশন লিখুন যাতে কীওয়ার্ড ও কল টু অ্যাকশন থাকে।ইমেজ অল্ট টেক্সট দিন।

Shopify স্টোরের ইনভেন্টরি এবং এসকেইউ (Inventory & SKU) ম্যানেজমেন্ট   

ইনভেন্টরি হচ্ছে স্টকে কতগুলো পণ্য আছে, কোন পণ্য দ্রুত বিক্রি হচ্ছে এবং কোন পণ্য পুনরায় অর্ডার করতে হবে তা সহজেই জানতে সাহায্য করে। আর SKU হলো প্রতিটি পণ্যের জন্য নির্ধারিত একটি ইউনিক কোড, যা পণ্য শনাক্ত ও ট্র্যাক করার কাজে ব্যবহার করা হয়। তাই Shopify স্টোরের পণ্যের সঠিক হিসাব রাখা এবং স্টক আউট ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি। 

ডেলিভারি ও শিপিংয়ের তথ্য যুক্ত করুন

শিপিং এর মাধ্যমে পণ্য কীভাবে যাবে, কত খরচ হবে এবং কত সময়ের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছাবে তা ঠিক করা হয় । সঠিক ভাবে শিপিং সেটআপ করলে  গ্রাহকের আস্থা বাড়ে। শিপিং তথ্য যুক্ত করার সময় পণ্যের ওজন, আকার এবং ডেলিভারি কোন জায়গায় হবে তা ঊল্লেখ করতে হবে।তাছাড়া , নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিস ঠিক করতে হবে যেন দ্রুত এবং নিরাপদে প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছায়।

প্রোডাক্টের ভ্যারিয়েন্ট ( রঙ, সাইজ ও মডেল) সেটআপ করা

প্রোডাক্ট ভ্যারিয়েন্ট হলো একই প্রোডাক্টের বিভিন্ন কালার,সাইজ,ম্যাটেরিয়াল।ভ্যারিয়েন্ট তৈরি করা ই-কমার্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।এর ফলে কাস্টমার একটি পেজ থেকেই তার পছন্দের রঙ ও সাইজ সিলেক্ট করে অর্ডার করতে পারে, যা স্টোরের বিক্রি বাড়াতে সাহায্য করে।ভ্যারিয়েন্ট তৈরির

সময় প্রত্যেকটি প্রোডাক্টের জন্য আলাদা SKU রাখুন।একটি নির্দিষ্ট প্রোডাক্টের যদি বিভিন্ন অপশন থাকে—যেমন আলাদা সাইজ(M,L,XL), আলাদা রঙ (লাল, নীল) বা আলাদা ম্যাটেরিয়াল, তবে সেগুলোকে শপিফাইতে ভ্যারিয়েন্ট বলা হয়।

প্রোডাক্ট প্রকাশ করার আগে সকল তথ্য  যাচাই করুন

Shopify স্টোরে আপনার প্রোডাক্টি প্রকাশ করার আগে সকল তথ্যগুলো ভালো করে একবার যাচাই করুন। কাস্টমারের আস্থাও  কমে যাবে কারণ প্রোডাক্টের তথ্যগুলোর মধ্য কোন ভুল হলে কাস্টমারের এর  মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে আবার কাস্টমারের আস্থাও  কমে যাবে। সবকিছু সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর প্রোডাক্টটি প্রকাশ করুন।প্রোডাক্টের কোন তথ্য ভুল থাকলে রিটার্ন আসার সম্ভাবনা বাড়ে ।

শেষকথা

শপিফাই স্টোরে সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করা আপনার অনলাইন ব্যবসার সাফল্যের প্রথম ধাপ। উপরোক্ত ১২টি ধাপ অনুসরণ করে আপনি যদি নিয়মিত এসইও-ফ্রেন্ডলি উপায়ে প্রোডাক্ট যোগ করেন, তবে গুগলে আপনার ভিজিটর বাড়তে শুরু করবে। আশা করি এই আর্টিকেলটি ব্লগার পাঠকদের অনেক উপকারে আসবে ।

 

  

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ঘুরে দাঁড়াও নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪