ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়
আপনি কি ঘরে বসে ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খুলতে চাইছেন কিন্তু অনলাইনে একাউন্ট খোলা সঠিক নিয়ম আপনার জানা নাই তাহলে নিচের এ ব্লক পোষ্টটি আপনার জন্য আজকের এ ব্লক পোষ্টে আমরা জানবো ব্যাংকে না গিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে একাউন্ট খোলার বিভিন্ন ধাপসমূহ ইসলামী ব্যাংক নিয়ে এসেছে অনলাইন এর মাধ্যমে ঘরে বসে একাউন্ট খোলার সুবিধা ঃ
পেইজ সুচিপত্রঃ ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ কিছু উপায়
- ইসলামী ব্যাংক কি
- ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
- ব্যাংক একাউন্ট কত প্রকার
- অ্যাকাউন্ট খোলার নিয়ম
- একাউন্ট খোলার সুবিধা
- ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
- অনলাইনে অ্যাকাউন্ট খোলার পর ব্রাঞ্চে গিয়ে অন্যান্য কাগজ জমা দিন
- ATM Card/Debit card এর জন্য আবেদনের নিয়ম
- অনলাইন ব্যাংক একাউন্ট খোলার কিছু টিপস
- অনলাইন অ্যাকাউন্ট ব্যাবহারে সতর্কতা
- KYC যাচাই সম্পন্ন করে অ্যাকাউন্ট চালু করুন
- শেষ কথা
ইসলামী ব্যাংক কি
ইসলামী ব্যাংক এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যেখানে শরীয়া মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হয়। শরিয়া মোতাবেক পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক এবং এটি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে স্টুডেন্টদের জন্য বেশ জনপ্রিয় ব্যাংকটি। আপনি ব্যাংকে টাকা রাখলে সেই টাকা বিভিন্ন হালাল ব্যবসায় কাজ করায় আর সেখান থেকে যে লাভ হয় তার একটি অংশ আপনাকে দেয়। তাই এই ব্যাংকে আপনি একাউন্ট খুললে সুদবিহীন লেনদেন করতে পারবেন।
ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খুলতে বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হয়। অনলাইনে অ্যাকাউন্ট খুলতে যেসব ডকুমেন্টস লাগবে তার একটি তালিকা নিচে দেওয়া হল-
- আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র এবং ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট প্রয়োজন হবে
- অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি ও মা বাবার তথ্য প্রয়োজন
- সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে
- নমিনির এনআইডি কার্ড ও নমিনির এক বা দুই কপি ছবি।
- অ্যাকাউন্ট তৈরি করার সময় মিনিমাম ৫০০ থেকে ১০০০ টাকা ডিপোজিট ফি দিতে হয়
ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার
ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে প্রথমে আপনাকে জানতে হবে এখানে কি কি ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। বর্তমান সময়ে ইসলামী ব্যাংকে তিন ধরনের অ্যাকাউন্ট খোলা যায় ।এগুলো হচ্ছে -
- Savings Account
- Student Account
- Current Account
এছাড়া আপনি ঘরে বসে মোবাইলে CellFin Apps ব্যাবহার করে ইসলামী ব্যাংকের সব ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
অনলাইনে অ্যাকাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংকে দুইভাবে একাউন্ট খোলা যায় অনলাইনের ঘরে বসে এবং সরাসরি ব্যাংকে গিয়ে । আজ আমরা ঘরে বসে অনলাইনে অ্যাকাউন্ট খোলার নিয়ম জানব-
- প্রথমে Play Store থেকে CellFin App download করুন।
- App এ আপনার মোবাইল নাম্বার এবং ৬ ডিজিটের একটা গোপন পিন দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- আপনার এনআইডি কার্ডের ছবি ও আপনার একটি সেলফি দিন।
- CellFin Account তৈরি হয়ে গেলে অ্যাপ লগইন করে Open A/C অপশানে যান
- এরপর নিকটস্থ ইসলামী ব্যাংক সিলেক্ট করুন এবং নমিনির তথ্য দিন ।তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
অনলাইন একাউন্ট খোলার সুবিধা
এই ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুললে সর্বনিম্ন ১০০ টাকা ডিপোজিট করলেই অ্যাকাউন্ট খোলা যায়। তাছাড়া এই ব্যাংকের শাখা আপনি সারা দেশে পাবেন এবং এটিএম বুথও পাবেন। অনলাইনে CellFin অ্যাপের মাধ্যমে একাউন্ট খুললে আপনি ঘরে বসে বিকাশ নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও এই ব্যাংক থেকে খুব সহজে এটিএম কার্ড ডেবিট কার্ড এ টাকা ট্রান্সফার করা যায় ।
ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
গ্রামীণফোন User -Islami Bank Account number check online আপনার ফোনের মেসেজ Optionথেকে IBBL<space>BAL<space> লিখে 26956 নাম্বারে পাঠিয়ে দিন। অন্যসিম User এর ক্ষেত্রে ফোনের মেসেজ Optionথেকে IBBL<space>BAL<space> লিখে 26956 নাম্বারে পাঠিয়ে দিন। প্রবাসিদের ক্ষেত্রে ফোনের মেসেজ Optionথেকে IBBL<space>BAL<space> লিখে +8801714006969 নাম্বারে পাঠিয়ে দিন
অনলাইনে অ্যাকাউন্ট খোলার পর ব্রাঞ্চে গিয়ে অন্যান্য কাগজ জমা দিন
ATM Card/Debit card এর জন্য আবেদনের নিয়ম
অনলাইন ব্যাংক একাউন্ট খোলার কিছু টিপস
অনলাইন অ্যাকাউন্ট ব্যাবহারে সতর্কতা
গুগল প্লে থেকে সেলফি অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলবেন। অন্য কোন অ্যাপ ,ফেসবুক গ্রুপ অপরিচিত লিংক ক্লিক করে অ্যাপ ডাউনলোড করবেন না। কারো সাথে আপনার পিন এবং পাসওয়ার্ড শেয়ার করবেন না ।একাউন্ট খোলার সময় যে ওটিপি আসে সেটাও কারো সাথে শেয়ার করবেন না। সব সময় ব্যবহার করেন এমন মোবাইল নাম্বার দিন এবং এনআইডি ব্যবহার করুন সব শেষ নমিনীর সঠিক তথ্য দিবেন ।
KYC যাচাই সম্পন্ন করে অ্যাকাউন্ট চালু করুন
শেষ কথা
উপরের সহজ কিছু ধাপ অনুসরণ করে আপনি যেকোনো সময় যেকোন স্থান থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংক একাউন্টটি চালু করতে পারবেন। ধৈর্য সহকারে আমার ব্লগ পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ।
ঘুরে দাঁড়াও নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url