বাংলাদেশ পাসপোর্টের অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়ম

বর্তমান সময়ে পাসপোর্ট করতে অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না ।আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশে এখন ঘরে বসেই অনলাইনে ই -পাসপোর্ট এর আবেদন ফরম পূরণ করা এবং সাবমিট করা যায় । তবে আবেদন  ফরম পূরণ করার

 সময় সামান্য ভুল হলেও আবেদন বাতিল হতে পারে অথবা পাসপোর্ট পেতে দীর্ঘ সময় লাগতে পারে ।তাই আবেদন করার আগে প্রতিটি ধাপ সম্পর্কে আপনার পরিষ্কার ভাবে ধারনা থাকা জরুরী। আজকে নিচের এ ব্লক পোস্টে আমরা জানবো পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের সম্পূর্ণ নিয়মগুলোঃ  

পেইজ সুচিপত্র ঃ বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়ম

  

প্রথমে ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করুন 

আপনাকে পাসপোর্ট আবেদন শুরু করার জন্য প্রথমে সরাসরি ই -পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ।আবেদন করার জন্য একটি মোবাইল নাম্বার এবং ইমেইল প্রয়োজন হবে। এরপর এপ্লাই ওয়েবসাইটে ঢোকার পরে Apply for online E-Passport অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করুন। এরপর ইমেইলে আসা ভেরিফিকেশন লিংকে ক্লিক করলে একাউন্ট চালু হবে ।

আবেদনকারীর এলাকার তথ্য নির্বাচন করুন

পাসপোর্টের জন্য অনলাইনে  আবেদন শুরু করার প্রথমেই আবেদনকারীর বর্তমান জেলা এবং থানার তথ্য পূরণ করতে হয় ।কারণ আপনার দেয়া তথ্য অনুযায়ী কোন পাসপোর্ট অফিসে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা ঠিক করা হয়। আবেদনের জন্য কোন তথ্য ভুল হলে আবেদন প্রক্রিয়ার ঝামেলা হবে তাই ফরম পূরণ করার সময় ভালোভাবে তথ্য গুলো দেখে নিতে হবে।  

আরো পরুনঃ অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়ম

আপনার প্রয়োজন অনুযায়ী পাসপোর্টের ধরন নির্ধারণ করুন 

আবেদন ফরম পূরণ করার সময় আপনার প্রয়োজন অনুযায়ী পাসপোর্টের  ধরন ও কতদিনের মেয়াদে করবেন সেটা ঠিক করতে হবে। যারা দীর্ঘসময়ের জন্য পাসপোর্ট নিতে চান তারা দশ বছরের মেয়াদে নিতে পারেন। এছাড়াও ৪৮ পৃষ্ঠা বা ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট নির্বাচন করতে পারেন । কারণ যারা নিয়মিত বিদেশ যান তারা বেশি পৃষ্ঠার পাসপোর্ট নিতে আগ্রহী থাকেন ।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ব্যক্তিগত তথ্য পূরণ করুন

পাসপোর্টের আবেদন ফর্ম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যক্তিগত তথ্য পূরণ করা। এখানে আপনার নাম, জন্মতারি্‌ লিঙ্গ, বৈবাহিক অবস্থা , পেশা এবং জন্মস্থানের তথ্য দেওয়া থাকে। তবে সব তথ্যগুলো আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে  দিতে হবে। ফরম পূরণ করার পর লেখার বানান গুলো ভালোভাবে চেক দিবেন কারণ ভবিষ্যতে ভিসা আবেদন , ব্যাংক একাউন্ট অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে একই তথ্য ব্যবহার করতে হবে ।

আরো পরুনঃ প্রথমে ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করুন 

অনলাইন পাসপোর্টে  জরুরী যোগাযোগের তথ্য যোগ করুন    

পাসপোর্টের আবেদন ফরমে জরুরি যোগাযোগের জন্য একটি সেকশন আলাদা থাকে। জরুরী যোগাযোগের জন্য আপনার নিকট আত্মীয় কে প্রাধান্য দেওয়া উচিত। সবচেয়ে নিরাপদ বাবা মা ভাই বোন আর বিবাহিতদের ক্ষেত্রে স্বামী-স্ত্রী। জরুরী যোগাযোগের জন্য যাকে নির্বাচন করবেন তার সব তথ্যগুলো অবশ্যই সঠিক দিবেন এবং তার ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে  তার সচল মোবাইল নাম্বার দিবেন কারণ কোন বিপদ বা দুর্ঘটনা হলে অথবা পুলিশ ভেরিফিকেশনের সময় আপনাকে না পেলে তার সাথে যোগাযোগ করবে । 

অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধের নিয়ম

আবেদন ফরটি সম্পূর্ণ পূরণ করার পর পাসপোর্ট এর জন্য ফি জমা দিতে হবে। আপনি অনলাইন অফলাইন দুই ভাবে ফি জমা দিতে পারবেন ।আপনি যে কোন একটি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেমন নগদ , রকেট, উপায় যে কোন ব্যাংকের ভিসা মাস্টার পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন। পেমেন্ট করা সম্পূর্ণ হয়ে গেলে স্ক্রিন থেকে টাকা জমা দেওয়ার একটা রশিদ পাবেন সেটা প্রিন্ট করে নিয়ে পরবর্তীতে আবেদনপত্রের সাথে পাসপোর্ট অফিসে জমা দিবেন ।

আরো পরুনঃ বাংলাদেশ পাসপোর্টের অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়ম

অনলাইন আবেদনপত্র ডাউনলোড ও প্রিন্ট করার নিয়ম   

অনলাইনে পাসপোর্ট এর আবেদন করার পর কপিটি ডাউনলোড করে নিতে হবে ।এর জন্য প্রথমে আপনাকে পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে epassport.government.bd তে যেতে হবে ।এরপর আপনার ইমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে একাউন্ট সাইন ইন করুন ।লগইন করার পর ড্যাশবোর্ডে ভিউ বাটনে ক্লিক করুন। এখান থেকে ডাউনলোড করার অপশন পাবেন প্রথমে পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে পরে এটি প্রিন্ট আউট দিয়ে নিবেন। আবেদনপত্রের ভেতর একটি বারকোড বা কিউআর কোড থাকবে ।

পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য প্রদান করুন  

পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য প্রদান করুন। আবেদনপত্রে জমা ও ফি পরিশোধের পর ই-পাসপোর্ট প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ হল বায়োমেট্রিক তথ্য দেওয়া। পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক তথ্য দিতে যাওয়ার সময় আপনাকে আবেদন পত্রের প্রিন্ট কপি ,পেমেন্ট রশিদ , জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে । আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে কারণ এ তথ্য নেওয়ার সময় আবেদনকারীর ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিস স্ক্যান করা হয় । আবেদনকারীর      স্বাক্ষর নেয়া  নেওয়া হয় ।

আরো পরুনঃ সৌদি আরবে বাংলাদেশি ব্যাংক একাউন্ট খোলার পদ্ধতি  

পুলিশ ভেরিফিকেশন ও পাসপোর্ট রিনিউ সংক্রান্ত বিষয় 

নতুন পাসপোর্ট এর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। আপনি ফর্মে যে ঠিকানা দিয়েছেন তার ওপর ভিত্তি করেই পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন এর জন্য কোন টাকা দিতে হয় ন...ভেরিফিকেশন শুরু হলে আপনার ফোনে এসএমএস আসবে ।অনলাইন পাসপোর্ট রিনিউ করা বলতে বোঝায় পাসপোর্ট এর মেয়াদ বাড়ানো এবং  পুরনো পাসপোর্ট এর তথ্য ব্যবহার করে নতুন একটি পাসপোর্ট দেওয়া হয় ।

পাসপোর্টের খরচ ও ডেলিভারি পদ্ধতি

ডেলিভারি ধরন ই পাসপোর্ট এর জন্য আপনি কত দিনে পাসপোর্ট হাতে পাবেন সেটা নির্ভর করে আপনি ডেলিভারি টা কিভাবে নিবেন তার ওপর । কত পৃষ্ঠার পাসপোর্ট নিবেন সাধারণত ডেলিভারির জন্য( রেগুলার) সাধারণ এক্সপ্রেস (  জরুরি) এবং সুপার এক্সপ্রেস(বেশি জরুরি।  এসব সেবা পাওয়া যায় এক্সপ্রেস এর পাশে জরুরী তারপর সুপার এক্সপ্রেস অত্যন্ত জরুরী 

আরো পরুনঃ বাংলাদেশি ব্যাংক একাউন্ট খোলার পদ্ধতি 

পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় 

পাসপোর্ট যদি কোনও  কারণে হারিয়ে যায় তাহলে দ্রুত কিছু পদক্ষেপ নিলে নতুন পাসপোর্ট বা রিপ্লেসমেন্ট পাসপোর্ট  পাওয়া সম্ভব। যা করনিও - 

  • আপনার নিকটস্থ থানায় সাধারণ ডায়রি করুন  
  • পাসপোর্টের সব তথ্য সংগ্রহ করুন 
  • পাসপোর্ট অফিসে পুনরায় আবেদন করুন 
  • হারানো পাসপোর্ট পুনরায় পাওয়ার জন্য ফি পরিশোধ করতে হবে
  • আবার বায়োমেট্রিক তথ্য প্রদান করুন
  • এজন্য পাসপোর্টের ফটোকপি ও স্ক্যান কপি সংরক্ষণ করা উচিত।

শেষ কথা 

বাংলাদেশের পাসপোর্ট অনলাইনে আবেদন ফরম পূরণ করা সহজ। আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন ।আবেদন করার সময় ফর্মে সব সঠিক তথ্য দিয়ে আবেদন করলে খুব সহজেই পাসপোর্ট তৈরি করা যায় । সঠিকভাবে আবেদন করলে অল্প সময়ের মধ্যেই আপনার ই-পাসপোর্ট হাতে পেয়ে আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রস্তুত হতে পারবেন। আশা করি আজকের লেখাটি আপনার উপকারে এসেছে। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করে জানান। আপনার মূল্যবান মতামত আমাদের ভবিষ্যতে আরও ভালো  কনটেন্ট তৈরি করতে সাহায্য করবে। 





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ঘুরে দাঁড়াও নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪