অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
আপনি কি জানেন বর্তমান ডিজিটাল যুগে সরকারি সেবামূলক কাজগুলো ধীরে ধীরে এখন অনলাইন এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। এর ফলে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারছেন। আইকর রিটার্ন জমা দেয়ার প্রক্রিয়াও এখন অনেক সহজ হয়ে গেছে বর্তমানে এখন তাদের অফিসে গিয়ে দীর্ঘ লাইনের দাঁড়িয়ে আয়কর রিটার্ন জমা দিতে হচ্ছে না।
বর্তমানে অনলাইন এ রিটার্ন সিস্টেমের মাধ্যমে কয়েকটি সহজ ধাপ আপনি অনুসরণ করলে আপনিও আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।ঘরে বসে জমা দেওয়ার ফলে সময় ও খরচ দুটোই কমে যায়। যারা একদম নতুন বা প্রথমবারের মতো আয়কর রিটার্ন জমা দিতে চান তাদের জন্য পুরো প্রক্রিয়াটি জানা খুব গুরুত্বপূর্ণ।আজকের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার সকল নিয়ম ।
পেইজ সূচিপত্রঃ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম
- অনলাইনে আয়কর রিটার্ন কী এবং কেন জমা দিতে হয়
- ই-ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন
- ই-রিটার্ন (e-Return) সিস্টেমে রেজিস্ট্রেশন করার নিয়ম
- টিআইএন (TIN) ও এনআইডি (NID) যাচাই করার পদ্ধতি
- ব্যক্তিগত তথ্য যাচাই করুন
- অনলাইন ট্যাক্স রিটার্ন ফরম পূরণের ধাপসমূহ
- কর রেয়াত ও বিনিয়োগের তথ্য প্রদান করুন
- অনলাইনে কর পরিশোধ (e-Payment) করার নিয়ম
- রিটার্ন সাবমিট করার পর রিসিপ্ট ও স্বীকৃতিপত্র ডাউনলোড করার পদ্ধতি
- রিটার্ন জমা দেওয়ার পর করণীয়
- শেষ কথাঃ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
অনলাইনে আয়কর রিটার্ন কী এবং কেন জমা দিতে হয়
অনলাইনে রিটার্ন জমা দেওয়ার আগে আয়কর রিটার্ন কী এবং কেন এটি জমা দিতে হয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আয়কর রিটার্ন হলো একজন ব্যক্তির বার্ষিক আয়, ব্যয়, সম্পদ ও দায়-দেনার হিসাব সরকারের কাছে জমা দেওয়ার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে সরকার একজন করদাতার আর্থিক অবস্থা সম্পর্কে তথ্য পেয়ে থাকে।
অনেকেই মনে করেন শুধু কর পরিশোধ করলেই দায়িত্ব শেষ। কিন্তু বাস্তবে করযোগ্য আয় না থাকলেও অনেক ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে। রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে একজন নাগরিকের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়। ব্যাংক ঋণ গ্রহণ, ব্যবসার লাইসেন্স নবায়ন, বিদেশ ভ্রমণের ভিসা আবেদন এবং বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণের ক্ষেত্রেও আয়কর রিটার্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অনলাইনে রিটার্ন জমা দেওয়ার আগে এর গুরুত্ব সম্পর্কে জানা প্রয়োজন।
অনলাইন আয়কর রিটার্ন জমা দেওয়ার কাগজপত্র
রিটার্ন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করে রাখা উচিত। এতে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। সাধারণত জাতীয় পরিচয়পত্র, টিআইএন নম্বর, মোবাইল নম্বর, ব্যাংক স্টেটমেন্ট, বেতন বিবরণী, বিনিয়োগ সংক্রান্ত তথ্য এবং সম্পদের বিবরণ প্রয়োজন হয়।
চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগকর্তার দেওয়া স্যালারি স্টেটমেন্ট প্রয়োজন হয়। ব্যবসায়ীদের জন্য আয়-ব্যয়ের হিসাব এবং আর্থিকহিসাব প্রস্তুত রাখা ভালো। এছাড়া সঞ্চয়পত্র, জীবন বীমা, ডিপিএস বা অন্যান্য বিনিয়োগের তথ্যও হাতে রাখা উচিত। প্রয়োজনীয় তথ্য আগে থেকে প্রস্তুত থাকলে অনলাইনে ফরম পূরণের সময় ঝামেলা কম হয় এবং রিটার্ন সঠিকভাবে জমা দেওয়া সম্ভব হয়।
আরো পরুনঃ আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
ই-রিটার্ন (e-Return) সিস্টেমে রেজিস্ট্রেশন করার নিয়ম
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমে আপনাকে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য আপনার ১২ সংখ্যার TIN নাম্বার, জাতীয় পরিচয়পত্র (NID) এবং NID-এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন হবে। প্রথমে e-Tax পোর্টালে প্রবেশ করে Registration অপশনে ক্লিক করুন। এরপর TIN নম্বর, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করে Verify বাটনে চাপ দিন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি OTP (One-Time Passwor আসবে। OTP যাচাই সম্পন্ন হলে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করুন। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার e-Return অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। এরপর TIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ই-রিটার্ন সিস্টেম দাখিল করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় অবশ্যই নিজের NID-এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করা উচিত, যাতে OTP যাচাইয়ে কোনো সমস্যা না হয়।
টিআইএন (TIN) ও এনআইডি (NID) যাচাই করার পদ্ধতি
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে টিআইএন (TIN) ও জাতীয় পরিচয়পত্র (NID) তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করা দরকার। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর e-Tax পোর্টালে প্রবেশ করে রেজিস্ট্রেশন বা লগইনের সময় আপনার TIN নাম্বার এবং NID-এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নাম্বার প্রদান করতে হবে। তথ্য সঠিক থাকলে মোবাইলে একটি OTP পাঠানো হবে, যা যাচাই করার মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করা হবে। যদি TIN, NID বা মোবাইল নম্বরের তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি থাকে, তাহলে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে না। এমন পরিস্থিতিতে e-TIN পোর্টালে তথ্য পুনরায় পরীক্ষা করতে হবে অথবা নিকটস্থ কর অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। সঠিকভাবে TIN ও NID যাচাই করা থাকলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা সহজ হয়।
আরো পরুনঃ সৌদি আরবে বাংলাদেশি একাউন্ট খোলার নিয়ম
ব্যক্তিগত তথ্য যাচাই করুন
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য লগইন করার পর প্রথম কাজ হলো নিজের ব্যক্তিগত তথ্য যাচাই করা। নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ এবং যোগাযোগের তথ্য সঠিকভাবে দেয়া হয়াছে কিনা তা পরীক্ষা করতে হবে। ভুল তথ্য থাকলে তা সংশোধন করা প্রয়োজন।ব্যক্তিগত তথ্যের সঙ্গে টিআইএন তথ্যের মিল থাকা গুরুত্বপূর্ণ। কারণ কোনো অমিল থাকলে ভবিষ্যতে রিটার্ন গ্রহণে সমস্যা হতে পারে। বিশেষ করে মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা সঠিক থাকা জরুরি, কারণ প্রয়োজনীয় নোটিশ বা তথ্য এই মাধ্যমেই পাঠানো হয়। তাই পরবর্তী ধাপে যাওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করা উচিত।
অনলাইনে আয়কর রিটার্ন ফরম পূরণের ধাপসমূহ
অনলাইনে আয়কর রিটার্ন ফরম পূরণ করতে প্রথমে NBR-এর e-Tax পোর্টালে আপনার TIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। লগইন করার পর e-Return অপশনে ক্লিক করে নতুন রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু করুন। এরপর ব্যক্তিগত তথ্য, পেশা, আয়বর্ষ এবং কর অঞ্চলের তথ্য সঠিকভাবে পূরণ করুন। পরবর্তী ধাপে বেতন, ব্যবসা, ব্যাংক সুদ, ভাড়া বা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয়ের তথ্য উল্লেখ করতে হবে।
তারপর কর রেয়াত, বিনিয়োগ, সঞ্চয়পত্র, জীবন বীমা এবং অন্যান্য প্রযোজ্য তথ্য যুক্ত করুন। প্রয়োজন হলে সম্পদ, দায় এবং পারিবারিক ব্যয়ের তথ্যও প্রদান করতে হবে। সব তথ্য পূরণ করার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে করের হিসাব প্রদর্শন করবে। এরপর সব তথ্য ভালোভাবে মিলিয়ে নিতে হবে যদি কোনও ভুল থাকে ত্যাহলে ঠিক করে নিতে হবে । সবকিছু সঠিক থাকলে ঘোষণা (Declaration) অংশে সম্মতি দিয়ে Submit বাটনে ক্লিক করুন। সফলভাবে জমা দেওয়ার পর রিটার্ন গ্রহণের স্বীকৃতিপত্র (Acknowledgement Receipt) ডাউনলোড ও সংরক্ষণ করে রাখতে হবে।
কর রেয়াত ও বিনিয়োগের তথ্য প্রদান করুন
অনলাইনে কর পরিশোধ (e-Payment) করার নিয়ম
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পর প্রয়োজন হলে e-Payment ব্যবস্থার মাধ্যমে সহজেই কর পরিশোধ করা যায়। প্রথমে NBR-এর e-Tax পোর্টালে লগইন করে রিটার্নের কর হিসাব যাচাই করুন। যদি কর পরিশোধযোগ্য থাকে, তাহলে e-Payment অপশনে প্রবেশ করুন। এরপর করের পরিমাণ নিশ্চিত করে পছন্দের পেমেন্ট মাধ্যম নির্বাচন করুন। সাধারণত ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অথবা অন্যান্য অনুমোদিত ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে কর পরিশোধ করা যায়।
প্রয়োজনীয় সবতথ্য দিয়ে পেমেন্ট সম্পন্ন করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে লেনদেনের তথ্য সংরক্ষণ করবে। সফলভাবে কর পরিশোধের পর একটি পেমেন্ট রসিদ বা চালান নম্বর পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর রিটার্নের অবস্থা পুনরায় যাচাই করে নিশ্চিত করুন যে কর পরিশোধ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। এতে কর সংক্রান্ত সব কাজ দ্রুত ও ঝামেলামুক্তভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
আরো পরুনঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ
রিটার্ন সাবমিট করার পর রিসিপ্ট ও স্বীকৃতিপত্র ডাউনলোড করার পদ্ধতি
অনলাইনে আয়কর রিটার্ন সফলভাবে জমা দেওয়ার পর একটি স্বীকৃতিপত্র (Acknowledgement Receipt) প্রদান করা হয়, যা রিটার্ন দাখিলের প্রমাণ হিসেবে কাজ করে। রিটার্ন সাবমিট হওয়ার পর সাধারণত স্ক্রিনে ডাউনলোড অপশন দেখা যায়। সেখান থেকে Acknowledgement Receipt বা Submission Receipt ডাউনলোড করে PDF ফাইল হিসেবে সংরক্ষণ করতে পারেন। যদি তাৎক্ষণিকভাবে ডাউনলোড না করেন, তাহলে পরবর্তীতে e-Tax পোর্টালে লগইন করে Submitted Returns বা Return History অপশনে গিয়ে জমাকৃত রিটার্নের বিস্তারিত দেখতে পারবেন।
সেখান থেকে রিসিপ্ট ও স্বীকৃতিপত্র পুনরায় ডাউনলোড করার সুযোগ থাকে। ভবিষ্যতে ব্যাংক ঋণ, ভিসা আবেদন, টেন্ডার অংশগ্রহণ বা অন্যান্য সরকারি কাজে আয়কর রিটার্ন জমার প্রমাণ হিসেবে এই স্বীকৃতিপত্র প্রয়োজন হয়। তাই ডাউনলোড করা কপিটি অবশ্যই সংরক্ষণ করা উচিত এবং প্রিন্ট কপি রাখাও ভালো ।
রিটার্ন জমা দেওয়ার পর করণীয়
অনেকেই মনে করেন রিটার্ন জমা দিলেই কাজ শেষ। কিন্তু রিটার্ন জমা দেওয়ার পরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। প্রথমত, জমাকৃত রিটার্নের কপি এবং সকল ডকুমেন্ট নিরাপদে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, জাতীয় রাজস্ব বোর্ডের কোনো নোটিশ বা বার্তা এলে দ্রুত তার জবাব দিতে হবে।কোনো সমস্যার সম্মুখীন হলে NBR-এর নির্দেশনা অনুসরণ করুন বা সংশ্লিষ্ট কর অফিসে যোগাযোগ করুন।কখনো কখনো অতিরিক্ত তথ্য বা ব্যাখ্যা চাওয়া হতে পারে।
সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এছাড়া পরবর্তী বছরের রিটার্ন প্রস্তুতের জন্য চলতি বছরের আয়-ব্যয়ের হিসাব নিয়মিত সংরক্ষণ করা উচিত। এতে ভবিষ্যতে রিটার্ন দাখিলের কাজ আরও সহজ হয়। একজন সচেতন করদাতা হিসেবে রিটার্ন জমা দেওয়ার পরও প্রয়োজনীয় নথি সংরক্ষণ ও তথ্য হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শেষ কথাঃ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার মাধ্যমেঘরে বসেই দ্রুত নিরাপদ এবং ঝামেলা মুক্তভাবে রিটার্ন দাখিল করা যায় । সঠিক তথ্য প্রদান প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়া একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয় বহন করে। আশা করি এই নিয়ম অনুসরণ করলে আপনিও খুব সহজেই অনলাইনে কোন সমস্যা ছাড়াই সফলভাবে রিটার্ন দাখিল করতে পারবেন। এই বিষয়ে আরও কিছু জান তে চাইলে মতামত থাকলে আমাদের কে জানাতে পারেন ধন্যবাদ।
প্রিয় পাঠক আজকের এই পোস্টটি পড়ে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন প্রদান করতে হয় এবং আয়কর রিটার্ন প্রদান করা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ । আজকের পোস্টটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন।এমন আরো তথ্যমূলক পোস্ট পেতে আমাদেরকে ফলো দিয়ে রাখুন। এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঘুরে দাঁড়াও নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url