স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায়

 Shopify  স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে দারুণ আয়ের সুযোগ ! আপনি কি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টাকা আয় করতে চাইছেন ? অনলাইনে টাকা ইনকাম করার উপায়ের শেষ নেই ।আপনি চাইলে বিভিন্ন উপায় কাজে লাগিয়ে টাকা আয় করতে পারেন।আগে মানুষ ভাবতো, অনলাইনে ইনকাম করতে হলে ল্যাপটপ বা কম্পিউটার লাগবেই।
স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম

কিন্তু এখনকার সময়ে হাজার হাজার স্টুডেন্ট শুধু মোবাইল দিয়েই প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট আয় করছে। তবে এর জন্য আপনাকে সঠিক উপায় জানতে হবে। আসুন  আজকের এই আর্টিকেলে আমরা জানবো  মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার বাস্তব কিছু উপায়।

পেইজ সূচিপত্র ঃ স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইনে আয় করার  উপায়

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয়

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে এখন ফ্রিল্যান্সিং করা সম্ভব। আপনি যদি  Fiverr, Upwork এর মতো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করা, ডাটা এন্ট্রি, ভয়েস ওভার বা ট্রান্সলেশনের মতো ছোট কাজগুলো চাইলে করতে পারেন। এসব অ্যাপের মোবাইল ভার্সন থাকায় ক্লায়েন্টের সাথে যোগাযোগ, কাজ জমা দেওয়া এবং পেমেন্ট রিসিভ করা সবই মোবাইল থেকে করা যায়। শুরুতে ছোট ছোট গিগ দিয়ে শুরু করুন এবং প্রোফাইলে নিজের স্কিলগুলো স্পষ্টভাবে উল্লেখ করুন। এভাবে ধৈর্য ধরে কাজ করলে ধীরে ধীরে রিভিউ ও রেটিং বাড়বে, ফলে বড় বড় প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাও বাড়বে। স্টুডেন্ট অবস্থায় এই ফ্রিল্যান্সিং স্কিল ভবিষ্যতে ক্যারিয়ার গড়তেও ভালও কাজে দেয়।

কনটেন্ট রাইটিং করে আয় করুন

যাদের লেখালেখির দক্ষতা আছে, তাদের জন্য কনটেন্ট রাইটিং হতে পারে দারুণ একটা ইনকাম সোর্স। বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট বা কোম্পানি তাদের কনটেন্টের জন্য রাইটার খুঁজে থাকে। আপনি মোবাইলের নোটপ্যাড বা গুগল ডক্স অ্যাপ ব্যবহার করে আর্টিকেল লিখে ক্লায়েন্টকে পাঠাতে পারেন। বাংলা বা ইংরেজি, যেকোনো ভাষায় লেখার দক্ষতা থাকলেই হবে। আপনি প্রথমদিকে কম রেটে কাজ শুরু করে অভিজ্ঞতা অর্জন করুন। পরে নিজের একটা পোর্টফোলিও তৈরি করে ফেললে বড় ক্লায়েন্টদের কাছ থেকে ভালো রেটে কাজ পাওয়া সহজ হয়ে যাবে। এসইও, কিওয়ার্ড রিসার্চের মতো বিষয়গুলো শিখে নিলেও আয়ের সুযোগ আরও বেড়ে যায়।

আরো পড়ুনঃ প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয় করুন

ইউটিউব চ্যানেল খুলে আয় করুন

Youtube এর নাম আমরা সবাই জানি। এখানে আমরা প্রতিনিয়িত ভিডিও দেখে থাকি। যেমন - ফানি, শিক্ষামূলক, খবর ইত্যাদি। আপনি চাইলে ইউটিউবের মাধ্যমে মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করতে পারেন।কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে হয়।ইউটিউব থেকে ইনকাম করার পদ্ধতি দেখে নিন-

  • প্রথমে মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে ইউটিউবে ঢুকতে হবে। এরপর ইউটিউবে আপনাকে একটি চ্যানেল খুলতে হবে।
  • আপনাকে যেকোন বিষয়ের উপর ভিডিও বানিয়ে সেই চ্যানেলে আপলোড দিতে হবে।
  • আপনি চাইলে মোবাইল দিয়েই আপনার ভিডিও রেকর্ড করতে পারেন। আর মোবাইল দিয়েই তা এডিট করতে পারেন।এরপর একের পর এক ভিডিও আপনাকে চ্যানেলে আপলোড করতেই থাকতে হবে।
  • ৪০০০ ঘন্টা ওয়াচটাইম ও ১০০০ সাবস্ক্রাইবার হলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে পারবেন।

এরপর গুগল অ্যাডসেন্স সহ নানা উপায়ে আপনি এখান থেকে আয় করতে পারবেন।এভাবে আপনার ভিডিও যত বেশি মানুষ দেখবে। আপনার তত বেশি ইনকাম হবে। আপনি চাইলে ইউটিউবে শর্ট ভিডিও বানিয়েও আয় করতে পারবেন।আপনার আয়কৃত টাকা ইউটিউব প্রতি মাসে আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে আয় করুন 

অনেক ছোট ব্যবসা বা পার্সোনাল ব্র্যান্ড তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ ম্যানেজ করার জন্য লোক খোঁজে। আপনি যদি সোশ্যাল মিডিয়া ভালো বোঝেন, তাহলে পোস্ট শিডিউলিং, ক্যাপশন লেখা, কমেন্ট রিপ্লাই করা এবং সামান্য ডিজাইন করার কাজ নিতে পারেন। এই কাজটি সম্পূর্ণভাবে মোবাইল দিয়েই করা সম্ভব, কারণ Canva, Meta Business Suite এর মতো অ্যাপগুলোর মোবাইল ভার্সন খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনি চাইলে শুরুতে পরিচিত কারো ব্যবসা বা লোকাল দোকানের পেজ ম্যানেজ করে অভিজ্ঞতা নিতে পারেন। পরে ফেসবুক গ্রুপ বা ফ্রিল্যান্সিং সাইট থেকে ক্লায়েন্ট জোগাড় করে এটাকে নিয়মিত ইনকামের সোর্সে পরিণত করতে পারেনড়ে

অনলাইনে টিউশন করে আয় করুন  

আপনার যদি পড়াশোনার বিষয়ে দক্ষতা থাকে তাহলে অনলাইন টিউশন করে আয় করতে পারেন। Zoom, Google Meet বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে জুনিয়র স্টুডেন্টদের ক্লাস নেওয়া যায়। গণিত, ইংরেজি, বিজ্ঞান কিংবা যেকোনো বিষয়ে যদি আপনার ভালো দক্ষতা থাকে, তাহলে স্থানীয় বা অনলাইন প্ল্যাটফর্মে টিউটর হিসেবে নাম লেখাতে পারেন। এখন ফেসবুক গ্রুপ বা লোকাল টিউশন মিডিয়া অ্যাপের মাধ্যমে সহজেই স্টুডেন্ট পাওয়া যায়। এই কাজটি শুধু আয়ের সুযোগই দেয় না, বরং নিজের পড়াশোনাও আরও মজবুত হয়। একবার কয়েকজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে মুখে মুখে প্রচার হয়ে আরও বেশি স্টুডেন্ট পাওয়া সহজ হয়ে যায়। 

আরো পড়ুন ঃ ঘরে বসে মোবাইলে অনলাইন ইনকাম 

অ্যাফিলিয়েট মার্কেটিং করুন

অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট প্রমোট করে কমিশন আয় করার একটা উপায়। Daraz, Amazon বা অন্যান্য ই-কমার্স সাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে আপনি প্রোডাক্টের লিংক শেয়ার করতে পারেন। সেই লিংক দিয়ে কেউ কিছু কিনলে আপনি কমিশন পাবেন। ফেসবুক পেজ, গ্রুপ বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে এই লিংক শেয়ার করা যায়, যার জন্য কোনো ওয়েবসাইট বা ল্যাপটপের দরকার হয়না। যেকোনো প্রোডাক্ট বাছাই করার সময় খেয়াল রাখতে হবে সেটা আসলেই মানুষের কাজে লাগবে কিনা বা বাজারে সেই প্রোডাক্ট এর চাহিদা কেমন। সততার সাথে রিভিউ দিলে মানুষ বিশ্বাস করে কিনবে, ফলে  এটা আপনার জন্য একটা স্থায়ী আয়ের উৎস হয়ে উঠতে পারে। 

মোবাইল অ্যাপ দিয়ে সার্ভে ও রিভিউ করে আয় করুন 

বর্তমানে কিছু কিছু বিশ্বস্ত অ্যাপ এবং ওয়েবসাইট আছে, যেখানে সার্ভে পূরণ করে বা প্রোডাক্ট রিভিউ দিয়ে সামান্য পরিমাণ আয় করা যায়। এই কাজগুলো সময় কম নেয় এবং সম্পূর্ণ মোবাইল থেকেই করা যায়। যদিও এতে খুব বেশি টাকা আয় হয় না, তবে ফাঁকা সময়ে বাড়তি কিছু আয়ের জন্য এটা একটা ভালো অপশন। নতুন কোনো অ্যাপে জয়েন করার আগে অবশ্যই সেটার রিভিউ এবং বিশ্বস্ততা যাচাই করে নেওয়া উচিত, কারণ এই ক্ষেত্রে স্ক্যাম অ্যাপের সংখ্যা কম নয়। বেশি লোভনীয় ইনকামের প্রতিশ্রুতি দেখলে সতর্ক থাকা জরুরি এবং কখনোই কোনো টাকা অগ্রিম দেওয়া উচিত নয়।

ছবি ও ভিডিও বিক্রি করে আয় করুন 

স্টুডেন্টদের জন্য এটাও দারুণ একটা আয়ের উৎস। আপনার যদি ভালো ছবি তোলার শখ থাকে, তাহলে সেগুলো Shutterstock, Adobe Stock এর মতো প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন। মোবাইলের ভালো ক্যামেরা দিয়েই এখন প্রফেশনাল মানের ছবি তোলা সম্ভব। প্রকৃতি, খাবার, শহরের দৃশ্য বা দৈনন্দিন জীবনের মুহূর্তগুলোর ছবি তুলে সেগুলো যদি এসব প্ল্যাটফর্মে আপলোজদকরা হয় তাহলে প্রতিবার ডাউনলোড হওয়ার সাথে সাথে আয় হতে থাকে। শুরুতে আয় কম হলেও ধীরে ধীরে ছবির সংখ্যা বাড়ালে এটা একটা প্যাসিভ ইনকাম সোর্সে পরিণত হয়। ছোট ছোট ভিডিও ক্লিপও একইভাবে বিক্রি করা যায়, যা কনটেন্ট ক্রিয়েটরদের কাছে বেশ জনপ্রিয়।

ই-বুক লিখে বিক্রি করুন  

নিজের জ্ঞান বা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা ছোট ই-বুক লিখে ফেলতে পারেন। পড়াশোনার নোট, রান্নার রেসিপি বা কোনো নির্দিষ্ট স্কিল শেখানোর গাইড-যেকোনো বিষয়ে ই-বুক তৈরি করা যায়। মোবাইলেই লেখালেখি করে সেটা PDF আকারে তৈরি করে নিজের ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করা সম্ভব। একবার তৈরি করে ফেললে এটি বারবার বিক্রি করে আয় করা যায়, যাকে বলে প্যাসিভ ইনকাম। শুরুতে দাম কম রেখে বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন, পরে ভালো রিভিউ পেলে দাম বারিয়ে নিবেন।  

অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে আয় করুন

এখন বিভিন্ন অ্যাপ এবং প্ল্যাটফর্মে জ্ঞান-ভিত্তিক কুইজ প্রতিযোগিতা হয়, যেখানে সঠিক উত্তর দিয়ে পুরস্কার বা নগদ অর্থ জেতা যায়। এই ধরনের প্ল্যাটফর্ম স্টুডেন্টদের জন্য বেশ উপযোগী, কারণ এতে পড়াশোনার জ্ঞানও কাজে লাগে এবং সময়ও ভালোভাবে কাজে লাগানো যায়। তবে এখানেও বিশ্বস্ত ও যাচাইকৃত অ্যাপ ব্যবহার করা জরুরি। কারণ ভুয়া কুইজ অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা প্রায়ই শোনা যায়। যেকোনো অ্যাপে টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত সেটি বৈধ কিনা এবং তাদের পেমেন্ট হিস্টোরি কেমন। সাবধানতার সাথে এগোলে এটাও হতে পারে বাড়তি আয়ের একটা মজার উৎস।

স্টুডেন্টদের-জন্য-মোবাইল-দিয়ে-অনলাইন-ইনকাম

ড্রপশিপিং বা রিসেলিং ব্যবসা শুরু করুন  

ঘরে বসে মোবাইল দিয়েই এখন ছোট পরিসরে অনলাইন ব্যবসা শুরু করা যায়। ড্রপশিপিংএর মধ্য অন্যতম। ড্রপশিপিং বাবসাই  নিজের কাছে প্রোডাক্ট মজুদ না রেখেই সাপ্লায়ারের কাছ থেকে সরাসরি কাস্টমারের কাছে পণ্য পাঠানো যায়। ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম শপ খুলে পণ্যের ছবি পোস্ট করে অর্ডার নেওয়া যায়। আবার চাইলে হোলসেল থেকে কম দামে পণ্য কিনে নিজে একটু বেশি দামে রিসেল করেও আয় করা যায়। কাপড়, কসমেটিকস বা এক্সেসরিজের মতো পণ্য দিয়ে শুরু করা তুলনামূলক সহজ। শুরুতে অল্প পুঁজি দিয়ে ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে ব্যবসা বড় করার কৌশল অবলম্বন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।

আরো পড়ুনঃ বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

শেষ কথাঃ স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা এখন আর কোনো কল্পনা নয়, বরং বাস্তবতা। তবে মনে রাখতে হবে, রাতারাতি বড়লোক হওয়ার কোনো শর্টকাট নেই। ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং সঠিক প্ল্যাটফর্ম বাছাই করাই সফলতার আসল চাবিকাঠি। যেকোনো নতুন প্ল্যাটফর্মে কাজ শুরু করার আগে যাচাই করে নিন সেটা বিশ্বস্ত কিনা, এবং কখনোই অগ্রিম টাকা দিয়ে কোনো কাজ শুরু করবেন না। পড়াশোনাকে প্রাধান্য দিয়ে ফাঁকা সময়টুকু কাজে লাগিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলে একদিন আপনিও হয়ে উঠতে পারবেন একজন সফল অনলাইন আয়কারী।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ঘুরে দাঁড়াও নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url