প্রোডাক্ট রিসেলিং করে অনলাইন বিজনেস শুরু করার নিয়ম
পুঁজি ছাড়াই প্রোডাক্ট রিসেলিং ব্যবসা শুরু করে মাসে ভালো পরিমাণ টাকা আয় করা সম্ভব? জেনে নিন রিসেলিং ব্যবসার সুবিধা, আয়ের প্রক্রিয়া, সঠিক কোম্পানি বাছাই এবং সফল হওয়ার সব কৌশল এই আর্টিকেলে।একটা সময় ছিল যখন ব্যবসা মানেই বড় পুঁজি, দোকান ভাড়া আর গুদামের চিন্তা।
কিন্তু এখন একটা স্মার্টফোন আর একটু কৌশল থাকলেই যে কেউ ঘরে বসে মাসে হাজার থেকে লাখ টাকা আয় করতে পারেন। আর এই সম্ভাবনার নামই রিসেলিং ব্যবসা। বাংলাদেশে হাজার হাজার তরুণ-তরুণী, গৃহিণী এবং শিক্ষার্থী এখন এই মডেল অনুসরণ করে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করছেন।
পেইজ সূচিপত্রঃ প্রোডাক্ট রিসেলিং করে অনলাইন বিজনেস শুরু করার নিয়ম
- প্রোডাক্ট রিসেলিং ব্যবসা কী এবং কেন এটি এত জনপ্রিয়
- শুধু পণ্য বিক্রি নয় রিসেলিং ব্যবসায় সফল হতে যা যা প্রয়োজন
- রিসেলিং ব্যবসায় পেমেন্ট সিস্টেম
- রিসেলিং ব্যবসার জন্য প্রোডাক্ট কোথায় থেকে সংগ্রহ করবেন ?
- প্রোডাক্ট রিসেলিং ব্যবসার ডেলিভারি মাধ্যমগুলো
- রিসেলিং থেকে ঠিক কীভাবে টাকা আসে
- রিসেলিং কোম্পানি বাছাই করার সময় যা মাথায় রাখবেন
- বাংলাদেশে জনপ্রিয় রিসেলিং প্ল্যাটফর্ম ও অ্যাপ
- রিসেলিং ব্যবসায় সফল হওয়ার কার্যকর কৌশল
- রিসেলিং বনাম সাধারণ অনলাইন ব্যবসা পার্থক্য কোথায়
- শেষ কথাঃ প্রোডাক্ট রিসেলিং করে অনলাইন বিজনেস শুরু করার নিয়ম
প্রোডাক্ট রিসেলিং ব্যবসা কী এবং কেন এটি এত জনপ্রিয়
প্রোডাক্ট রিসেলিং ব্যবসা হলো এমন একটি ব্যবসায়িক পদ্ধতি, যেখানে আপনাকে কোনো পণ্য প্রতিষ্ঠান প্রস্তুতকারক, আমদানিকারক, পাইকারি বিক্রেতা বা সাপ্লায়ারের কাছ থেকে পণ্য সংগ্রহ করে নিজের নির্ধারিত লাভ যোগ করে গ্রাহকের কাছে বিক্রি করা। এই ব্যবসায় নিজস্ব দোকান বা পণ্য উৎপাদনের প্রয়োজন হয় না। বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, নিজস্ব ওয়েবসাইট এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই রিসেলিং ব্যবসা পরিচালনা করা যায়।
বাংলাদেশে প্রোডাক্ট রিসেলিং ব্যবসা এখন জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এটি তুলনামূলকভাবে কম পুঁজিতে শুরু করা সম্ভব এবং নতুন উদ্যোক্তাদের জন্য ঝুঁকিও কম। আপনি চাইলে বড় পরিমাণে স্টক না রেখেও ব্যবসা পরিচালনা করতে পারবেন। এছাড়া স্মার্টফোন, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার উদ্যোক্তাদের দেশের যেকোনো প্রান্তের গ্রাহকের কাছে পণ্য পৌঁছানোর সুযোগ করে দিয়েছে।
আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, রিসেলাররা বাজারের চাহিদা অনুযায়ী সহজেই নতুন পণ্য যুক্ত করতে পারেন। এতে বিক্রির সম্ভাবনা বাড়ে এবং ব্যবসাকে দ্রুত সম্প্রসারণ করা সম্ভব হয়। নিয়মিত মানসম্মত পণ্য, সঠিক মূল্য নির্ধারণ, দ্রুত ডেলিভারি এবং ভালো গ্রাহকসেবা নিশ্চিত করতে পারলে এই ব্যবসা থেকে দীর্ঘমেয়াদি একটি লাভজনক আয়ের উৎস তৈরি করা সম্ভব। তাই বর্তমান ডিজিটাল যুগে স্বল্প পুঁজিতে যারা অনলাইন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য প্রোডাক্ট রিসেলিং একটি বাস্তবসম্মত ব্যবসায়িক মডেল।
শুধু পণ্য বিক্রি নয় রিসেলিং ব্যবসায় সফল হতে যা যা প্রয়োজন
অনেকেই মনে করেন, ভালো মানের একটি প্রোডাক্ট পেলেই রিসেলিং ব্যবসায় সফল হওয়া যায়। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। একটি মানসম্মত পণ্য অবশ্যই ব্যবসার অন্যতম ভিত্তি, তবে শুধু প্রোডাক্ট বিক্রি করলেই দীর্ঘমেয়াদে সফল হওয়া সম্ভব না। সফল রিসেলিং ব্যবসার জন্য পণ্যের পাশাপাশি ভালভাবে আপনাকে মার্কেটিং করা, নির্ভরযোগ্য সাপ্লাই চেইন তৈরি করা , প্রতি যোগিতামূলক মূল্য নির্ধারণ, দ্রুত ডেলিভারি এবং গ্রাহকদের উন্নতসেবা নিশ্চিত করতে হবে।
গ্রাহকেরা এখন অনলাইনে কেনাকাটার আগে পণ্যের ছবি, বিবরণ, মূল্য, রিভিউ এবং বিক্রেতার বিশ্বাসযোগ্যতা যাচাই করেন। তাই শুধু পণ্য পোস্ট করলেই বিক্রি হবে এমন ধারণা সঠিক নয়। আপনাকে নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ করতে হবে, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে এবং গ্রাহকের প্রশ্নের দ্রুত উত্তর দিতে হবে।
পাশাপাশি বিক্রয়-পরবর্তী সেবাও গ্রাহকের আস্থা অর্জনে ভাল ভূমিকা রাখে। এছাড়া বাজারের চাহিদা অনুযায়ী নতুন পণ্য যুক্ত করা, প্রতিযোগীদের কার্যক্রম বিশ্লেষণ করা এবং ডিজিটাল মার্কেটিং কৌশল ব্যবহার করতে হবে ব্যবসার সফলতার জন্য । গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই একটি রিসেলিং ব্যবসার দীর্ঘমেয়াদি সাফল্যের মূল ভিত্তি।
তাই বলা যায়, শুধু প্রোডাক্ট বিক্রি নয় সঠিক পরিকল্পনা, পেশাদার ব্যবস্থাপনা এবং ধারাবাহিক উন্নয়ন সব মিলিয়ে একটি সফল ও লাভজনক রিসেলিং ব্যবসা গড়ে তোলা সম্ভব
রিসেলিং ব্যবসায় পেমেন্ট সিস্টেম
একটি রিসেলিং ব্যবসায় একটি নির্ভরযোগ্য ও নিরাপদ পেমেন্ট সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সঠিকভাবে অর্থ লেনদেন পরিচালনা করতে পারলে গ্রাহকের আস্থা বৃদ্ধি পায় এবং ব্যবসার কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ হয়। বাংলাদেশে অধিকাংশ অনলাইন রিসেলার বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery )পদ্ধতির মাধ্যমে পেমেন্ট গ্রহণ করে থাকেন।
এছাড়া অনেক প্রতিষ্ঠান অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও টাকা লেনদেন এর সুবিধা প্রদান করে থাকেন।কোনও গ্রাহক অর্ডার করার পর দুটি পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন হয়। প্রথমটি হলো অগ্রিম (Advance Payment), যেখানে গ্রাহক আগে অর্থ পরিশোধ করেন এবং পরে পণ্য ডেলিভারি পান।
দ্বিতীয়টি হলো ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery), যেখানে গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করেন। নতুন গ্রাহকদের আস্থা অর্জনের জন্য অনেক রিসেলার COD সুবিধা দিয়ে থাকেন।আপনি যদি কোনো রিসেলিং কোম্পানির সঙ্গে কাজ করেন, তাহলে তাদের নির্ধারিত পেমেন্ট নীতিমালা, কমিশন পরিশোধের নিয়ম এবং লেনদেনের সময়সীমা আগে থেকেই জেনে নিবেন।
পাশাপাশি প্রতিটি লেনদেনের রসিদ বা ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করবেন এবং নিয়মিত হিসাব মিলিয়ে দেখে নেয়া ভালো। একটি নিরাপদ, দ্রুত এবং স্বচ্ছ পেমেন্ট ব্যবস্থা শুধু গ্রাহকের সন্তুষ্টিই বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে একটি সফল ও বিশ্বাসযোগ্য রিসেলিং ব্যবসা গড়ে তুলতে সাহায্য করে।
আরো পড়ুনঃ নতুনদের জন্য ফ্রিতে এআই টুলস ব্যবহার করার নিয়ম
রিসেলিং ব্যবসার জন্য প্রোডাক্ট কোথায় থেকে সংগ্রহ করবেন
রিসেলিং ব্যবসায় যদি সফল হতে চান তাহলে প্রথমেই নির্ভরযোগ্য উৎস থেকে মানসম্মত প্রোডাক্ট সংগ্রহ করা জরুরি। এখন বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে সহজেই পাইকারি দামে পণ্য কিনতে পাওয়া যায়। বাংলাদেশে ঢাকার চকবাজার, ইসলামপুর, গাউছিয়া, নিউ মার্কেট, বংশাল এবং বিভিন্ন পাইকারি মার্কেট থেকে পোশাক, কসমেটিকস, হোম ডেকোর, ইলেকট্রনিকস ও অন্যান্য পণ্য সংগ্রহ করা যায়।
অনেক উৎপাদক ও পাইকারি বিক্রেতা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে রিসেলারদের জন্য বিশেষ অফার দিয়ে থাকেন। আপনি অবশ্যই ভাল ভাবে খোঁজ নিয়ে প্রোডাক্ট নিবেন।এছারাও রিসেলিং শুরুর জন্য বাংলাদেশে এখন একাধিক প্ল্যাটফর্ম কাজ করছে, যেমন Deshify, ShopUp Reseller এবং আরও কিছু হোলসেল-ভিত্তিক সাইট, যেগুলো নতুনদের জন্য নিবন্ধন প্রক্রিয়া বেশ সহজ করে রেখেছে।
এসব প্ল্যাটফর্মে একটি সাধারণ ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট তৈরি করলেই একটি সম্পূর্ণ প্রোডাক্ট ক্যাটালগ পাওয়া যায়, যেখান থেকে ছবি ও বিবরণ সংগ্রহ করে নিজের পেজে প্রচার করা যায়আন্তর্জাতিক বাজার থেকে পণ্য আনতে চাইলে Alibaba, AliExpress, Made-in-China এবং অন্যান্য B2B প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য নিতে পারেন।
তবে বিদেশ থেকে পণ্য আমদানির আগে শিপিং খরচ, কাস্টমস ডিউটি, ডেলিভারি সময় এবং সরবরাহকারীর নির্ভরযোগ্যতা ভালোভাবে যাচাই করা উচিত।প্রোডাক্ট সংগ্রহের সময় শুধু কম দাম নয়, পণ্যের গুণগত মান, বাজারে চাহিদা, লাভের পরিমাণ এবং বিক্রেতার সুনামও বিবেচনা করা গুরুত্বপূর্ণ। সম্ভব হলে প্রথমে অল্প পরিমাণে অর্ডার করে পণ্যের মান যাচাই করুন।
পাশাপাশি এমন সরবরাহকারী নির্বাচন করুন, যিনি সময়মতো ডেলিভারি, সহজ রিটার্ন সুবিধা এবং নিয়মিত স্টক নিশ্চিত করতে পারেন।সঠিক উৎস থেকে মানসম্মত পণ্য সংগ্রহ করতে পারলে গ্রাহকের আস্থা বৃদ্ধি পায়, পুনরায় বিক্রির সুযোগ তৈরি হয় ।
প্রোডাক্ট রিসেলিং ব্যবসার ডেলিভারি মাধ্যমগুলো
ডেলিভারির পুরো দায়িত্ব সাধারণত রিসেলিং কোম্পানি নিজেই সামলায় । এরা পাঠাও, রেডএক্স, ই-কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার বা স্টিডফাস্টের মতো তৃতীয় পক্ষের কুরিয়ার সার্ভিসের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ করে থাকে। রিসেলারকে শুধু অর্ডার নিশ্চিত করে কোম্পানিকে জানাতে হয়, বাকি প্যাকেজিং, লেবেলিং ও পৌঁছে দেওয়ার সম্পূর্ণ কাজ কোম্পানি নিজেই করে।
এতে সারাদেশে দ্রুত ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত হয় এবং রিসেলারকে এগুলো নিয়ে মাথা ঘামাতে হয় না, যা এই ব্যবসাকে বিশেষভাবে ঝামেলাহীন করে তোলে। বড় শহর ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে ডেলিভারি কতটা কার্যকর তা যাচাই করে নেওয়া উচিত, কারণ কিছু কুরিয়ার সার্ভিস প্রত্যন্ত এলাকায় সময়মতো পণ্য পৌঁছাতে ব্যর্থ হয়, এতে গ্রাহকের সন্তুষ্টিতে প্রভাব ফেলে।
রিসেলিং থেকে ঠিক কীভাবে টাকা আসে
এখন অনেকের মনে প্রশ্ন থাকে, রিসেলিং করে আসলে কীভাবে টাকা আয় হয়? বিষয়টি খুবই সহজ। রিসেলিং ব্যবসায় আপনি কোনো পণ্যের প্রস্তুতকারক নন; বরং একজন বিক্রেতা হিসেবে কাজ করেন। আপনি সরবরাহকারী বা পাইকারি বিক্রেতার কাছ থেকে কম দামে পণ্যের তথ্য বা পণ্য সংগ্রহ করেন এবং সেটি বেশি দামে ক্রেতার কাছে বিক্রি করেন। এই দুই দামের পার্থক্যই আপনার লাভ।
ধরুন, একটি ব্যাগের পাইকারি মূল্য ৮০০ টাকা। আপনি সেটি ১,০০০ টাকায় বিক্রি করলেন। তাহলে প্রতি ব্যাগে আপনার লাভ হবে ২০০ টাকা। আবার অনেক প্রতিষ্ঠান কমিশনভিত্তিক রিসেলিংয়ের সুযোগ দেয়। সে ক্ষেত্রে পণ্যের নির্ধারিত মূল্যে বিক্রি করলেই প্রতিটি বিক্রয়ের জন্য নির্দিষ্ট কমিশন আপনার অ্যাকাউন্টে যোগ হয়।
তবে খেয়াল রাখতে হবে, বাজারে সহজলভ্য বা কম দামে পাওয়া যায় এমন কোনো পণ্য অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে ক্রেতা আকৃষ্ট হবে না, বরং প্রতিযোগীদের দিকে চলে যাবে। ধারাবাহিক অর্ডার এবং স্থায়ী গ্রাহক তৈরি হলেই আয় স্থিতিশীল হয়ে ওঠে। কারণ একবার বিক্রির চেয়ে বারবার বিক্রি করাই দীর্ঘমেয়াদে বেশি লাভজনক।
এছাড়া একসাথে একাধিক পণ্য বা প্যাকেজ অফার তৈরি করে অর্ডার মূল্য বাড়ানোও একটি কার্যকর কৌশল, যা সাধারনত আয় বৃদ্ধিতে সাহায্য করে। মৌসুমি চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচন করলে, যেমন শীতকালে শীতের পোশাক বা ঈদের সময় পোশাক ও প্রসা ধনী নিয়ে কাজ করলে, স্বল্প সময়ে তুলনামূলক বেশি আয় করার সুযোগ তৈরি হয়।
আরো পরুনঃ স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায়
রিসেলিং কোম্পানি বাছাই করার সময় যা মাথায় রাখবেন
অবশ্যই আপনি সঠিক কোম্পানি বেছে নেওয়ার আগে প্রোডাক্টের মান, গ্রাহক রিভিউ, পেমেন্টের স্বচ্ছতা এবং ডেলিভারি সময় যাচাই করে নিবেন, কারণ এই বিষয়গুলোর উপরই দীর্ঘমেয়াদে ব্যবসার সফলতা নির্ভর করে। কোম্পানির যোগাযোগের ঠিকানা ও কাস্টমার কেয়ার সহজে পাওয়া যায় কিনা তা দেখাও গুরুত্বপূর্ণ, কারণ যেকোনো সমস্যায় দ্রুত সমাধান পাওয়া না গেলে গ্রাহক হারানোর ঝুঁকি বেড়ে যায়। কমিশন কাঠামো স্পষ্ট ও ন্যায্য কিনা।
এছাড়াও সমস্যা হলে সাপোর্ট টিম কতটা দ্রুত সাড়া দেয় এসব বিষয় আগে থেকে যাচাই করে নিলে পরবর্তীতে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমে যায়। আপনি যেখান থেকে পণ্য নিবেন সেই কোম্পানির কার্যক্রম কতদিন ধরে চলছে, তাদের ব্যবসায়িক নিবন্ধন ও লাইসেন্স আছে কিনা তা যাচাই করা উচিত।
ফেসবুক গ্রুপ বা কমিউনিটিতে অন্য রিসেলারদের অভিজ্ঞতা পড়ে নেওয়া, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই কোম্পানির সাথে কাজ করছেন তাদের মতামত জানা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করে। শুরুতে একটি ছোট অর্ডার দিয়ে কোম্পানির সার্ভিস নিজে যাচাই করে নেওয়াও বুদ্ধিমানের কাজ, যাতে বড় পরিসরে কাজ শুরুর আগেই স ম্ভাব্য সমস্যাগুলো ধরা পড়ে।
বাংলাদেশে জনপ্রিয় রিসেলিং প্ল্যাটফর্ম ও অ্যাপ
বাংলাদেশে রিসেলিং বিজনেস শুরু করার জন্য বেশ কিছু প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম রয়েছে, যেমন Deshify এবং ShopUp Reseller অ্যাপ। যেখানে সাধারণ একটি ফর্ম পূরণ করে সহজেই অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রোডাক্ট ক্যাটালগ অ্যাক্সেস পাওয়া যায়। এছাড়াও সিন্দাবাদের মতো প্ল্যাটফর্ম মূলত পাইকারি দামে পণ্য কেনার সুযোগ দেয়, যা ছোট ব্যবসায়ী ও অফিসভিত্তিক কাজ করে তাদের ক্রয়ের জন্য বিশেষভাবে উপযোগী।
প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব শর্তাবলি, কমিশন কাঠামো ও সাপোর্ট সিস্টেম আলাদা হওয়ায় একাধিক প্ল্যাটফর্ম তুলনা করে যেটি নিজের ক্যাটাগরির জন্য সবচেয়ে ভালো মনে হবে, সেটিই বেছে নেওয়া উচিত। কিছু প্ল্যাটফর্ম শুধু পোশাক বা ফ্যাশন আইটেমে বিশেষায়িত, আবার কিছু প্ল্যাটফর্ম ইলেকট্রনিক্স, হোম ডেকর বা প্রসাধনী পণ্যেও কাজ করে, তাই নিজের আগ্রহ অনুযায়ী প্ল্যাটফর্ম বাছাই করা দরকার ।
নতুন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আগে তাদের অ্যাপ বা ওয়েবসাইট কতটা ব্যবহারবান্ধব, অর্ডার ট্র্যাকিং সুবিধা কতটা উন্নত এবং গ্রাহক সহায়তা কতটা তৎপর তা যাচাই করে নেওয়াও গুরুত্বপূর্ণ । কারণ প্রযুক্তিগত সুবিধা ভালো হলে দৈনন্দিন ব্যবসা পরিচালনা অনেক সহজ হয়ে যাবে।
রিসেলিং ব্যবসায় সফল হওয়ার কার্যকর কৌশল
সফলতার জন্য প্রথমে আপনাকে আপনার নিজের আগ্রহ ও দক্ষতার সাথে মিলিয়ে একটি নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিতে হবে। কারণ যে বিষয়ে আগ্রহ থাকে সেখানে দীর্ঘমেয়াদে লেগে থাকা সহজ হয় এবং প্রকৃত জ্ঞান থাকলে গ্রাহকের প্রশ্নের সঠিক উত্তরও দেওয়া যায়। নিয়মিত মানসম্মত কনটেন্ট পোস্ট করা, আকর্ষণীয় ছবি ও ক্যাপশন ব্যবহার করা, গ্রাহকের প্রশ্নের দ্রুত উত্তর দেওয়া এবং অর্ডার-পরবর্তী সেবা ভালো দিলে আপনার প্রতি গ্রাহকের আস্থা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে ব্যবসার ভিত্তি মজবুত করে।
এছাড়া একই ক্রেতার কাছে বারবার পণ্য বিক্রির সুযোগ তৈরি করতে পারলে আয় ধীরে ধীরে স্থিতিশীল হয়ে ওঠে, তাই গ্রাহকের জন্মদিন বা বিশেষ উপলক্ষে ছাড় দেওয়ার মতো ছোট ছোট উদ্যোগও সম্পর্ক ধরে রাখতে সহায়তা করে। শুরুতে ছোট বাজেটে ফেসবুক বুস্টিং করে দেখাটাও একটি কার্যকর কৌশল হতে পারে, যাতে কম খরচে কোন কনটেন্ট বেশি সাড়া ফেলছে তা বোঝা যায়।
এছাড়া নিয়মিত নিজের বিক্রি ও ব্যয়ের হিসাব রাখা, কোন পণ্য বেশি চলছে তা বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়াও সফল রিসেলারদের একটি সাধারণ অভ্যাস, যা ব্যবসাকে পরিকল্পিতভাবে বড় করতে সাহায্য করে।
রিসেলিং বনাম সাধারণ অনলাইন ব্যবসা পার্থক্য কোথায়
সাধারণ অনলাইন ব্যবসায় নিজে পণ্য কিনে মজুদ রাখতে হয়, প্যাকেজিং ও ডেলিভারির দায়িত্বও নিজের থাকে, ফলে পুঁজি ও ঝুঁকি দুটোই তুলনামূলক বেশি থাকে। তবে লাভের পুরো অংশও নিজের কাছে থাকে। অন্যদিকে রিসেলিং ব্যবসায় এসব দায়িত্ব মূল কোম্পানির উপর থাকে বলে বিনা পুঁজিতে বা খুব সামান্য বিনিয়োগে শুরু করা যায়, যা নতুনদের জন্য অনেক বেশি নিরাপদ হয়।
তবে দীর্ঘমেয়াদে যারা নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে চান বা লাভের পুরো অংশ নিজের কাছে রাখতে চান, তারা নিজস্ব প্রোডাক্ট নিয়ে অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। অনেক সফল উদ্যোক্তাই প্রথমে রিসেলিং দিয়ে শুরু করে বাজার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন, গ্রাহকদের চাহিদা ও আচরণ বুঝে নেন।
এরপর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজস্ব প্রোডাক্ট লাইন বা ব্র্যান্ড তৈরি করেন। তাই রিসেলিংকে শুধু একটি আলাদা ব্যবসা মডেল হিসেবে না দেখে, বড় ব্যবসায় প্রবেশের একটি নিরাপদ প্রথম ধাপ হিসেবেও বিবেচনা করা যায়, যেখানে ঝুঁকি কম থাকায় ভুল থেকে শেখার সুযোগও তুলনামূলক বেশি থাকে।
আরো পড়ুনঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ
শেষ কথাঃ প্রোডাক্ট রিসেলিং করে অনলাইন বিজনেস শুরু করার নিয়ম
রিসেলিং ব্যবসা এমন এক সুযোগ, যেখানে বিনিয়োগের ঝুঁকি ছাড়াই যে কেউ নিজের সময় অনুযায়ী আয় করতে পারেন। তবে সফল হতে হলে সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া, ধারাবাহিক পরিশ্রম করা এবং গ্রাহকদের সাথে বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলা উচিত। শুরুতে ছোট পরিসরে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে ধীরে ধীরে ব্যবসা বড় করাই সবচেয়ে নিরাপদ ও ভালো সিধান্ত।
প্রিয় পাঠক আজকের এই পোস্টটি পড়ে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে প্রোডাক্ট রিসেলিং করে অনলাইন বিজনেস শুরু করা যায়। আজকের পোস্টটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এমন আরো তথ্যমূলক পোস্ট পেতে ফলো দিয়ে রাখুন। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঘুরে দাঁড়াও নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url